বিজ্ঞাপন

নেত্রকোনায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

নেত্রকোনার মদন উপজেলায় বৃষ্টির সময় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে আমিনুল ইসলাম এরশাদ (৬৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকালের দেকে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের সামনের হাওরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম এরশাদ ওই গ্রামের মৃত এলাহি নেওয়াজ খানের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও বাগজান গ্রামের সাবেক ইউপি সদস্য মনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় আমিনুল ইসলাম এরশাদ তার বাড়ির সামনের হাওরে বেঁধে রাখা গরু আনতে যান। মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি মাঠেই অচেতন হয়ে লুটিয়ে পড়েন।

পরবর্তীতে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

“সকালে বৃষ্টি শুরু হওয়ায় বাড়ির সামনের হাওর থেকে গরু আনতে গিয়েছিলেন তিনি। হঠাৎ বজ্রাঘাতে তিনি অচেতন হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত বলেন।”- মনসুর আহমেদ, সাবেক ইউপি সদস্য

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। মদন থানার পরিদর্শক (তদন্ত) অসীম কুমার জানান, বজ্রাঘাতে কৃষকের মৃত্যুর খবর তারা পেয়েছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

এদিকে খবর পেয়ে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলা প্রশাসন। মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, “বজ্রাঘাতে একজন কৃষক মারা যাওয়ার বিষয়টি শুনেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে দ্রুত আর্থিক সহায়তা প্রদান করা হবে।”

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় পুকুর থেকে ৩ বছরের শিশুর মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন