বিজ্ঞাপন

ঈদুল আজহা: টানা ৭ দিনের ছুটি শুরু

আজ সোমবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে টানা ৭ দিনের ছুটি। সরকারি চাকরিজীবীরা আগামী ৩১ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি উপভোগ করবেন। সে হিসেবে গতকাল রোববার (২৪ মে) ছিল ঈদের আগে শেষ কর্মদিবস।

বিজ্ঞাপন

২৮ মে ঈদুল আজহা উপলক্ষে আগে থেকেই ছয় দিনের ছুটি নির্ধারণ করেছিল সরকার। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়িয়ে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটির সুযোগ করা হয়েছে। আগামী ১ জুন খুলবে সরকারি অফিস।

ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। ঈদের আগে ২৬ ও ২৭ মে দুই দিন এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিন দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়।

পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন