বিজ্ঞাপন

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অংশ নেবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

বিজ্ঞাপন

আজ সোমবার (২৫ মে) জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকলে প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে স্থানান্তর করা হবে। এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জাতীয় ঈদগাহের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে। এখানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘জাতীয় ঈদগাহে প্রবেশের জন্য চারটি গেট রাখা হয়েছে এবং বের হওয়ার জন্য সাতটি পথ নির্ধারণ করা হয়েছে। মোট ১২১টি কাতারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অজুখানায় একসঙ্গে ১৪০ জন অজু করতে পারবেন।’

তিনি জানান, ঈদগাহ প্রাঙ্গণে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যান ও আলোর ব্যবস্থা, ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসার সুবিধা রাখা হয়েছে। সব মিলিয়ে জাতীয় ঈদগাহের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন