বিজ্ঞাপন

ভারতের উত্তরপ্রদেশে রাস্তায় ঈদের নামাজ ও প্রকাশ্যে কোরবানিতে নিষেধাজ্ঞা

আসন্ন ঈদুল আজহা বা কোরবানির ঈদকে কেন্দ্র করে ভারতের উত্তরপ্রদেশে কঠোর বিধিনিষেধ জারি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো অবস্থাতেই রাস্তা বন্ধ বা জনদুর্ভোগ তৈরি করে রাস্তায় নামাজ পড়ার অনুমতি দেওয়া যাবে না। কেবল আগে থেকে নির্ধারিত ও ঐতিহ্যবাহী ধর্মীয় স্থানগুলোতেই ঈদের নামাজ আদায় করতে হবে।

বিজ্ঞাপন

রোববার (২৪ মে) রাজ্য সরকারের উচ্চপর্যায়ের প্রশাসনিক ও আইনশৃঙ্খলা পর্যালোচনা বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। সোমবার (২৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত ওই বৈঠকে যোগী আদিত্যনাথ কোরবানির প্রস্তুতি ছাড়াও গঙ্গা দশহরা উৎসবের আয়োজন ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি জেলা প্রশাসনগুলোকে নির্দেশ দেন, জনসমক্ষে কোনো পশু কোরবানি করা যাবে না; কোরবানি কেবল নির্ধারিত স্থানে করতে হবে। উৎসবের সময় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

এ ছাড়া নিষিদ্ধ পশু জবাই রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশও দেওয়া হয়েছে।

পাশাপাশি কোরবানির পর পশুর বর্জ্য দ্রুত ও সঠিকভাবে অপসারণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে খোলা জায়গায় মাংস বিক্রি নিষিদ্ধ থাকবে এবং অবৈধ কসাইখানার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

পড়ুন: জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন