মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১০ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজ্ঞাপন
সোমবার দুপুর ১২ টার দিকে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার রংমহল মাঠে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে মালিকবিহীন অবস্থায় ৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।


