বিজ্ঞাপন

আখাউড়ায় ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ১ মে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে “আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট ২০২৬”-এর মেগা ফাইনাল খেলা।

বিজ্ঞাপন

আখাউড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামী ১ জুন সোমবার বিকেল তিনটায় দরুইন ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে।


ফাইনালে মুখোমুখি হবে কলেজপাড়া ফুটবল একাদশ কিং ও কল্যাণপুর ফুটবল একাদশ।


টুর্নামেন্ট পরিচালনা কমিটি জানিয়েছে, স্থানীয় ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণ ও উৎসাহে টুর্নামেন্টটি ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ফাইনাল খেলাকে ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জেলা বিএনপির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত এবং ক্রীড়া সংগঠক কবীর আহমেদ ভূঁইয়া।


টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ রবিউল্লাহ ভূঁইয়া (এমজেএফ) ও সাধারণ সম্পাদক মাসুম ভূঁইয়া ক্রীড়াপ্রেমীসহ সর্বস্তরের মানুষকে যথাসময়ে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছেন।

পড়ুন- ট্রেনে ঈদযাত্রায় চরম ভোগান্তি: ৫ ট্রেনের বিলম্ব, যাত্রীদের উপচে পড়া ভিড়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন