বিজ্ঞাপন

ম্যাজিস্ট্রেটের বাজার মনিটরিংয়ে কমল পেঁয়াজ-রসুনের দাম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে পণ্য পৌঁছে দিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘Festive Sale’ কার্যক্রমের অংশ হিসেবে পটিয়া উপজেলার বিভিন্ন বাজারে প্রচারণা, বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৫ মে) পটিয়া উপজেলার মুন্সেফ বাজার, কমলমুন্সীর হাট ও থানা হাটে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে “দাম কমেছে পণ্যের, উৎসব হবে সকলের” প্রতিপাদ্য সামনে রেখে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চিত করতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে মূল্য তালিকা না থাকা, কৃষি বিপণন লাইসেন্স না থাকা এবং নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে পেয়াজ, রসুন, মসলা বিক্রির অভিযোগে ৬টি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় কৃষি বিপণন কর্মকর্তা প্রসিকিউশন প্রদান করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পটিয়া থানার পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।

স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা জানান, ম্যাজিস্ট্রেটের বাজার মনিটরিং কার্যক্রমের পর পটিয়া থানা হাটে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা এবং রসুনের দাম ২০ টাকা পর্যন্ত কমেছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা জানান, ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের নির্দেশনায় নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত, মূল্য তালিকা প্রদর্শন এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি বন্ধে এ অভিযান পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পড়ুন- জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন