বিজ্ঞাপন

পাঁচ বছরে ৫০ হাজার কোটি ডলারের মার্কিন পণ্য কিনবে ভারত: রুবিও

ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যচুক্তি এখনও চূড়ান্ত নয়। তবে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে দুই পক্ষই তৎপর। সেই আবহে ভারত সফরে এসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। আগামী ৫ বছরে ৫০ হাজার কোটি ডলারের মার্কিন পণ্য কিনবে তারা।

ভারত-যুক্তরাষ্ট্র মধ্যে বাণিজ্যের পথ সুগম করার ক্ষেত্রে দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের প্রশংসা করেন রুবিও। একই সঙ্গে জানান, সার্জিও ছাড়াও মার্কিন কূটনীতিকদের ভূমিকাও প্রশংসনীয়। রোববার (২৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে রুবিও লিখেছেন, ‘তাদের (সার্জিও এবং মার্কিন কূটনীতিক) অসাধারণ কাজের জন্য আগামী পাঁচ বছরে জ্বালানি, প্রযুক্তি এবং কৃষিখাতে ৫০ হাজার কোটি মার্কিন ডলার মূল্যের মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে ভারত।’

চার দিনের ভারত সফরে গত শনিবার (২৩ মে) প্রথমে কলকাতায় যান রুবিও। কয়েক ঘণ্টার কলকাতা সফর সেরে উড়ে যান দিল্লিতে। সেখানে সেবাতীর্থে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক ঘণ্টার বেশি বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সেই বৈঠকে যেমন ভারত-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে, তেমনই উঠেছে জ্বালানি সহযোগিতা প্রসঙ্গও।

বৈঠক প্রসঙ্গে মোদি জানান, রুবিওর সঙ্গে ভারত ও যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়েছে। শুধু তা-ই নয়, আলোচনায় উঠে এসেছে বৈশ্বিক এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোও।

রুবিও তার পোস্টে লিখেছেন, ‘আমরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং জ্বালানি খাতে দু’দেশের অংশীদারত্ব নিয়ে আলোচনা করেছি। জ্বালানির সরবরাহ সুরক্ষিত করার বিষয় নিয়েও কথা হয়েছে।’ একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে হোয়াইট হাউসে যাওয়ার জন্য মোদিকে আমন্ত্রণ জানান রুবিও।

সূত্র: ফার্স্টপোস্ট

বিজ্ঞাপন

পড়ুন : যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা চুক্তিতে থাকছে যেসব বিষয়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন