বিজ্ঞাপন

নবাবগঞ্জে নসিমন-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নসিমন চালক আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নসিমন ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক কাজল কুমার রায় (৪৯) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক নসিমন চালক মানিক (৪৫)-কে আটক করেছে পুলিশ| পাশাপাশি এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রোববার সকালে উপজেলার টিকরপুর এলাকায় এন মল্লিক পাম্পের সামনে ঢাকা-বান্দুরা আন্তঃজেলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাজল কুমার রায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সুলতানপুর গ্রামের সুনীল কুমার রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের পর সিএনজি চালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত নসিমনটি জব্দ ও চালক মানিককে আটক করে। নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : বরগুনায় সংরক্ষিত বন দখল, গাছ কাটার অভিযোগে ৫ জন কারাগারে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন