টাঙ্গাইলের কালিহাতীতে রড রোঝাই ট্রাকে উল্টে নিহত ১৫ জনের পরিচয় মিলেছে। রোববার বিকেলে নিহত ১৫ জনের লাশের পরিচয় পায় পুলিশ। পরিচয় পাওয়ার পর নিহতের স্বজনরা লাশ নিতে হাসপাতালে ভিড় করছেন। লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হচ্ছে। তাদের মধ্যে নওগার ১০ জন, রাজশাহী এক জন চাঁপাইনবাবগঞ্জের দুই জন, কুষ্টিয়া ও নাটোরের একজন করে নিহত হয়েছেন।
নিহতরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার সাকিম মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), নওগাঁর মান্দা উপজেলার আব্দুর রশিদের ছেলে মো. বারিক (২১), একই উপজেলার আব্দুর রহিমের ছেলে বাদশা (৩২) নওগাঁর পাকুরিয়া গ্রামের রশিদের ছেলে গিয়াস (২০) একই এলাকার রশিদের ছেলে মাইনুল (২৮) রাজেন্দ্রবাটি এলাকার একাব্বর আলীর ছেলে ইয়াকুব (২০), একই এলাকার সুলতানের ছেলে তারেক (২০), একই জেলার হোসেনপুর এলাকার জাফরের ছেলে মাইনুল (৩৫), একই জেলার রামগ্রা এলাকার সুজন (৩৫), রাজশাহীর তানুর উপজেলার আলতাফ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নজরুল (৬০), একই জেলার সদর উপজেলার মামুন (৪৫), কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হবিবুর প্রামাণিকের ছেলে হাসান আলী এবং নাটোরের ইব্রাহীমের ছেলে মোহাম্মদ আলম মোল্লা।
এর আগে সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত হওয়া ১৫ জন নিহত হয় আহত হয় ৮। তারা চুল ও ভাঙ্গারি মোবাইল ফেরি করতেন।
পুলিশ জানায়, নিহত আহতরা সকলেই রড বোঝাই ট্রাক ঈদ করে বাড়িতে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। প্রথমে নিহতদের লাশ থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সুলতহাল শেষে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে যমুনা সেতুর পূর্ব থানার এসআই আব্দুল হান্নান বলেন, নিহত ১৫ জনের পরিচয় শনাক্ত হয়েছে। লাশগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দ্রুত সময়ের মধ্যেই লাশ হস্তান্তর করা হবে।
পড়ুন- সরকারের ১০০ দিনের কার্যক্রমের অগ্রগতিতে যা আছে, জানালেন মাহদী আমিন


