জয়পুরহাটে জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জয়পুরহাট জেনারেল হাসপাতাল চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানে গিয়ে শেষ হয়। পরে একটি সমবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী, আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, রেজহাত হোসেন রনি, রাসেল তালুকদার, মহিদুল ইসলাম রাজিব, আতিকুর রহমান সবুজ, এনায়েত মওলা সবুজ, যুবদল নেতা আকাশ এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছোহরাফ হোসেন ইমনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে যুবদল নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করে মূল আসামি শামস মতিন ও মামুনসহ সকল হামলাকারীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
উল্লেখ্য, এ ঘটনায় গত রোববার রাত ৮টায় ভুক্তভোগী জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান বাদী হয়ে জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করেছেন।
পড়ুন : নোয়াখালীতে ভিজিএফের চাল চাওয়ায় নারীকে জুতাপেটার অভিযোগ


