আসন্ন পবিত্র ঈদুল আজহায় নিরাপত্তা নিয়ে কোন ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছে র্যাব মহাপরিচালক আহসান হাবীব পলাশ। ঈদে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব কাজ করছে বলে জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
আজ মঙ্গলবার (২৬ মে) সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।
র্যাব মহাপরিচালক বলেন, জঙ্গল সলিমপুরে কিছুটা অসাবধানতার কারণে র্যাবের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইয়াসিন বাহিনী এত শক্তিশালী হয়ে যায়নি যে র্যাবকে অতিক্রম করে যাবে।


