বিজ্ঞাপন

বৈরি আবহওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বৈরি আবহওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকালে কর্তৃপক্ষ এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার(২৬ মে) বেলা ১১ টা ২০ মিনিট থেকে এ নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, হঠাৎ করে পাটুরিয়া এলাকায় তীব্র ঝড় ও দমকা হাওয়া শুরু হয়। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিজিএম আব্দুস সালাম বলেন, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ঈদে ঘরে ফেরা যাত্রীদের দুর্ভোগ কমাতে দ্রুত ফেরি চলাচল শুরু করা হবে।

উল্লেখ্য, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ১৮টি ফেরি চলাচল করছে।

পড়ুন: নাড়ির টানে বাড়ি ফেরা, ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন