বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
এর আগে ঝোড়ো হাওয়া ও ভারি বৃষ্টির কারণে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুট এবং আরিচা–কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।
ঘাট কর্তৃপক্ষ জানায়, বেলা ১১টা ২০ মিনিটের দিকে হঠাৎ আকাশে মেঘ জমে পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকায় প্রচণ্ড ঝড় শুরু হয়। দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বিআইডব্লিউটিসি যৌথভাবে ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে।
পড়ুন: রাজধানীসহ দেশে ৩.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
আর/


