বিজ্ঞাপন

কলমাকান্দায় ২ হাজার সদস্যের মাঝে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল আজহার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দুই হাজার সদস্যের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ মে) সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সমিতি কার্যালয়ে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। স্থানীয় তিনটি অগ্রগামী সমবায় সমিতির যৌথ উদ্যোগে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী এই মানবিক মৈত্রীর আয়োজন করা হয়।

আয়োজক সংগঠনগুলো হলো- রামপুর কুবরীকান্দা যুব উন্নয়ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, কুবরীকান্দা আদর্শ শ্রমজীবী সমবায় সমিতি লি. এবং রামপুর কুবরীকান্দা যুব উন্নয়ন সমিতি।

উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সমিতির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম সাগর ও সেক্রেটারি তানজু বেগম, কুবরীকান্দা আদর্শ শ্রমজীবী সমবায় সমিতি লি. এর সভাপতি আসমা খাতুন ও সেক্রেটারি আলপিনা খাতুন, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীবৃন্দ।

অনুষ্ঠানে আগত দুই হাজার সদস্যের প্রত্যেকের হাতে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ঈদ উপহারের প্যাকেট তুলে দেওয়া হয়। ঈদের আগ মুহূর্তে এমন প্রয়োজনীয় উপহার পেয়ে সুবিধাভোগীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সমিতির সভাপতি আসমা খাতুন তার বক্তব্যে বলেন- ‘ঈদের আনন্দ শুধু নির্দিষ্ট কোনো শ্রেণির জন্য নয়, এটি সবার। সেই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের যৌথ আয়োজন। সমাজের অসহায় ও নিম্ন আয়ের সদস্যদের পাশে দাঁড়ানো আমরা আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম আমাদের পক্ষ থেকে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

ঈদ উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপকারভোগীরাও। উপহার গ্রহণ শেষে ময়না আক্তার নামে এক সুবিধাভোগী নারী তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘ঈদের আগে এমন উপহার পেয়ে আমরা অনেক খুশি। বাজারে সবকিছুর যে দাম, তাতে এই উপহার আমাদের পরিবারের ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। বিপদের দিনে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আয়োজকদের প্রতি আমরা মন থেকে কৃতজ্ঞতা জানাই।’

অর্থনৈতিক মন্দার সময়ে স্থানীয় তিনটি সমিতির এমন সুপরিকল্পিত ও মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মনে ব্যাপক প্রশংসার সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, সমাজের অন্যান্য বৃত্তবান ও সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে কোনো মানুষই ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে না। সমাপনী বক্তব্যে অতিথিরা সমিতির এমন ধারা আগামীতেও বজায় রাখার আহ্বান জানান।

পড়ুন:সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেখুন:পাটুরিয়া ঘাটে পারাপারের টিকেট না পেয়ে হতাশ ট্রাক চালকরা | 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন