বিজ্ঞাপন

কোরবানির পশুর সমারোহে ক্রেতা-বিক্রেতার মিলনমেলা

জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ঐতিহ্যবাহী ডিগ্রীরচর সুরুজ মিয়ার সততা হাটে কোরবানি ঈদকে সামনে রেখে দেখা দিয়েছে ব্যাপক উৎসবমুখর পরিবেশ। গরু, ছাগল, ভেড়া ও মহিষসহ বিভিন্ন প্রজাতির কোরবানির পশুর সমাগমে জমে উঠেছে পুরো হাট। দূর-দূরান্ত থেকে আসা ক্রেতা ও বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে এলাকার অন্যতম বৃহৎ এই পশুর হাট।

বিজ্ঞাপন

হাট কর্তৃপক্ষ জানায়, সারাবছর সপ্তাহে দুইদিন হাট বসলেও কোরবানি ঈদ উপলক্ষে নেওয়া হয়েছে বিশেষ আয়োজন। ক্রেতা-বিক্রেতাদের সুবিধা নিশ্চিত করতে নিরাপত্তা, যাতায়াত, পশু রাখাসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

হাট ইজারাদার মস্তোফা কামাল বলেন,
“কোরবানির ঈদকে ঘিরে আমরা ব্যতিক্রমধর্মী আয়োজন করেছি। ক্রেতা ও বিক্রেতারা যেন নির্বিঘ্নে বেচাকেনা করতে পারেন, সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, ১৯৯১ সালে এ অঞ্চলের সুরুজ ফকির নামের এক ব্যক্তির আহ্বানে স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে হাটটির যাত্রা শুরু হয়। এরপর থেকে সততা ও স্বল্প হাসিলের কারণে হাটটি ধীরে ধীরে মানুষের আস্থা অর্জন করে আসছে।

পশু ব্যবসায়ীরা জানান, অন্যান্য হাটের তুলনায় এখানে কম হাসিলে নিরাপদ পরিবেশে বেচাকেনার সুযোগ রয়েছে। হাট কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতাও তাদের ব্যবসায় ইতিবাচক ভূমিকা রাখছে।

কোরবানির পশু কিনতে আসা শাহিনুর রহমান সাজু বলেন,
“প্রতি বছর আমি এই হাট থেকেই কোরবানির পশু কিনি। এ বছর তুলনামূলক কম দামে ভালো পশু কিনতে পেরে খুবই আনন্দিত।”

ঈদকে ঘিরে ডিগ্রীরচর সুরুজ মিয়ার সততা হাট এখন শুধু কেনাবেচার কেন্দ্র নয়, বরং হয়ে উঠেছে গ্রামীণ অর্থনীতি ও উৎসবের প্রাণকেন্দ্র।

পড়ুন:২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

দেখুন:পাটুরিয়া ঘাটে পারাপারের টিকেট না পেয়ে হতাশ ট্রাক চালকরা | 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন