বিজ্ঞাপন

নেত্রকোনায় খদ্দেরসহ ৩ জনকে আটক করল পুলিশ

নেত্রকোনা জেলা শহরের বড়বাজার এলাকায় আবাসিক ফ্ল্যাটে ভাড়া বাসা নিয়ে দীর্ঘদিন ধরে চলা অসামাজিক ও পতিতাবৃত্তি কার্যকলাপের আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। এ অভিযানে মূল হোতা নারীসহ তিনজনকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানা পুলিশের একটি দল পৌর শহরের বড়বাজার এলাকার ‌‘কাশেম টাওয়ার’ এর একটি ফ্ল্যাটে ঝটিকা অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন- ওই এলাকার পতিতাবৃত্তি চক্রের মূল সঞ্চালক পাপিয়া খান (৩৮), নাগড়া এলাকার বাসিন্দা রিভা দাস (৩৫) এবং ময়মনসিংহ রুহী এলাকা থেকে আসা খদ্দের সৈকত সরকার (২৪)।

খোঁজ নিয়ে জানা যায়, পাপিয়া খান মেদনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম খানের সহোদর ছোট বোন। কাশেম টাওয়ারে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করেন পাপিয়া ও মো. আমিনুল হক দম্পত্তি।

স্থানীয় এলাকাবাসী ও কাশেম টাওয়ারের বাসিন্দাদের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটটিতে বিভিন্ন অপরিচিত পুরুষ ও নারীদের যাতায়াত ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মনে গভীর সন্দেহের সৃষ্টি হয়। আবাসিক এলাকায় এমন অনৈতিক কর্মকাণ্ডের ফলে সামাজিক পরিবেশ বিনষ্ট হচ্ছিল বলে স্থানীয়রা প্রশাসনের কাছে মৌখিক অভিযোগ জানান। অভিযোগের সত্যতা যাচাইয়ে আইনশৃঙ্খলা বাহিনী ওই ভবনটির ওপর নিবিড় নজরদারি শুরু করে।

নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাছুম বিল্লাহ জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অসামাজিক কাজ চলাকালীন অবস্থায় ওই ফ্ল্যাট থেকে আপত্তিকর অবস্থায় দুই নারী ও এক খদ্দেরসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। তবে তল্লাশি চালিয়ে সেখানে কোনো ধরনের মাদক বা নেশাজাতীয় দ্রব্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে এটি মূলত অনৈতিক ও অসামাজিক কাজের আস্তানা হিসেবেই ব্যবহৃত হয়ে আসছিল। মঙ্গলবার দুপুরের দিকে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ অভিযানের বিষয়ে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত কোনো ফৌজদারি মামলা দায়ের করা হয়নি। তবে সামাজিক শান্তি ও শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাদের বিরুদ্ধে ৩৪ ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

আবাসিক এলাকায় এমন অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের এমন তাৎক্ষণিক অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ। শহরের অন্যান্য এলাকায়ও এমন কোনো অসামাজিক আখড়া থাকলে তা নির্মূলে অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

দেখুনঃখানা-খন্দে দুর্ভোগ, সড়ক সংস্কার করলেন ছাত্রদল সম্পাদক নাছির

পড়ুনঃইরানের খেলায় বেকায়দায় যুক্তরাষ্ট্র

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন