ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর একদিনের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। মঙ্গলবার (২৬ মে) বার্তাসংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার সম্ভাবনায় বিশ্ববাজারে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছিল।
এদিকে সোমবার যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলে হামলা চালানোর ঘোষণা দিলে সেই আশাবাদ অনেকটাই কমে যায়। এরপর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামও বেড়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ২.৪ শতাংশ বেড়ে ৯৮.৫০ ডলারে পৌঁছেছে।
যদিও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম শুক্রবারের তুলনায় ৪.৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২.০৪ ডলারে নেমেছে।
পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করেছেন আপনাদের পররাষ্ট্রমন্ত্রী: বিএনপিকে আসিফ মাহমুদ
আর/


