জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার সময়মতো হামের টিকা সংগ্রহ ও কার্যক্রম চালু না করায় দেশে বহু শিশু অকালে মৃত্যুবরণ করেছে। বৃহস্পতিবার বিকেলে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ৪দিনের রাষ্ট্রীয় সফরে এসে ভোলার সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, করে হামের টিকা দেশে আনার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্ব দেয়নি। ফলে অসংখ্য শিশু জীবন হারিয়েছে।”
এদিকে চলতি বছর দেশে হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি নিয়েছেন। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকার আওতায় আনা হচ্ছে।
টিকাদান কার্যক্রমে দীর্ঘদিনের ঘাটতি এবং নিয়মিত কর্মসূচির ব্যাহত হওয়ায় দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের এক গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশে ২০২৬ সালে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে এবং টিকাবঞ্চিত শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য।
দেখুনঃখানা-খন্দে দুর্ভোগ, সড়ক সংস্কার করলেন ছাত্রদল সম্পাদক নাছির
পড়ুনঃইরানের খেলায় বেকায়দায় যুক্তরাষ্ট্র
ইমি/


