বিজ্ঞাপন

স্বাস্থ্য পরীক্ষা শেষে ট্রাম্প জানালেন, সবকিছু ‘একেবারে ঠিকঠাক’ আছে

আগামী মাসেই ৮০ বছরে পা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার পর ট্রাম্প দাবি করেছেন, তাঁর শারীরিক অবস্থা ‘একেবারে ঠিকঠাক’ রয়েছে। গত এক বছরে তার কিছু ছোটখাটো শারীরিক সমস্যা নিয়ে আলোচনা চললেও তিনি নিজেকে সম্পূর্ণ সুস্থ বলেই উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প স্বাস্থ্য পরীক্ষার তথ্য জানান। তবে পরীক্ষার বিস্তারিত কিছু প্রকাশ করেননি। তিনি বরাবরের মতোই নিজেকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন-এর চেয়ে বেশি কর্মক্ষম ও ফিট বলে দাবি করেছেন। বাইডেন গত বছর ৮২ বছর বয়সে প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়েন।

তবে ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন পুরোপুরি থামেনি। সম্প্রতি তার ঘাড়ে লালচে দাগ বা ফুসকুড়ি দেখা যাওয়ায় নতুন করে আলোচনা শুরু হয়। এর আগে ২০২৫ সালের জুলাইয়ে তার গোড়ালি ফোলা ও হাতে কালশিটে দাগের কিছু ছবি প্রকাশ্যে আসে। সে সময় হাতে থাকা দাগ মেকআপ দিয়ে ঢাকার চেষ্টা করা হয়েছিল বলেও খবর প্রকাশিত হয়।

হোয়াইট হাউসের চিকিৎসক শন বারবাবেলা জানান, ঘাড়ের দাগের জন্য ট্রাম্প একটি সাধারণ ক্রিম ব্যবহার করছেন। তার ভাষ্য, এটি মূলত সতর্কতামূলক চিকিৎসা। তিনি আরও বলেন, ট্রাম্পের শারীরিক সমস্যাগুলো গুরুতর নয় এবং ডিপ ভেইন থ্রম্বোসিস বা ধমনিজনিত জটিলতার কোনো লক্ষণ পাওয়া যায়নি।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের জানান, ট্রাম্পের পায়ের ফোলাভাব সাধারণ শিরাজনিত সমস্যা। আর অসংখ্য মানুষের সঙ্গে করমর্দন করার কারণেই তার হাতে কালশিটে দাগ পড়েছিল।

গত অক্টোবরে ট্রাম্প একটি এমআরআই পরীক্ষাও করান। সে সময় চিকিৎসক বারবাবেলা দাবি করেছিলেন, ট্রাম্পের হৃদ্‌যন্ত্রের কার্যক্ষমতা তার প্রকৃত বয়সের তুলনায় অন্তত ১৪ বছর কম বয়সী মানুষের মতো।

এদিকে, বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে ট্রাম্পের চোখ বন্ধ করে বসে থাকার কিছু দৃশ্য নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনা হয়েছে। তবে এসব সমালোচনার জবাবে ট্রাম্প বলেন, তিনি ঘুমিয়ে পড়েননি; বরং দ্রুত সেখান থেকে বেরিয়ে যেতে চাওয়ায় চোখ বন্ধ করে রেখেছিলেন।
 

পড়ুন:মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা আজ

দেখুন:ঘরে বসেই মাসে অর্ধ লক্ষ টাকা আয় করছেন সুমা!

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন