বিজ্ঞাপন

নেত্রকোনার সীমান্ত থেকে ভারতীয় মাদক ফেনসিডিল জব্দ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেনসিডিল (ফেয়ারডিল) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৭ মে) সকালে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনে থাকা বিজয়পুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোস্ট) একটি টহল দল এসব মাদক উদ্ধার করে।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র বিজয়পুর ছয় সদস্যের টহল দল সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে সীমান্ত এলাকায় এ অভিযানটি পরিচালনা করে।

টহল দলটি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার প্রধান সীমান্ত পিলার ১১৪৯/৩-এস হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ‘জংখল নামক স্থানে নিবিড় তল্লাশি চালায়। এ সময় গভীর ঝোপঝাড়ের ভেতর পাচারকারীদের ফেলে যাওয়া সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরবর্তীতে বস্তাটি খুলে গণনা করে তার ভেতর থেকে ১৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল জব্দ করতে সক্ষম হয় বিজিবি। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কোনো মাদক ব্যবসায়ী বা চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। মাদকসমূহ মালিকবিহীন অবস্থায় পরিত্যক্ত হিসেবে উদ্ধার করা হয়।

নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব নিশ্চিত করে জানান, জব্দকৃত মাদকদ্রব্য যথাযথ আইনি প্রক্রিয়ায় নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে। চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবি’র এমন নজরদারি এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পড়ুন:ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট

দেখুন:ঘরে বসেই মাসে অর্ধ লক্ষ টাকা আয় করছেন সুমা!

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন