বিজ্ঞাপন

জন্মের পর সুস্থ ছিল, পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু: ডা. নাহিদ ইয়াসমিন

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে মারা যাওয়া ৬ নবজাতক পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ছিল। অবস্থার অবনতি হলে তাদের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) নেওয়া হয়। পরে সেখানে তাদের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বুধবার (২৭ মে) দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আদ-দ্বীন ফাউন্ডেশনের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন।

তিনি বলেন, সিজারের পর মা ও নবজাতকদের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে রাখা হয়েছিল। শুরুতে নবজাতকরা সুস্থ ছিল। রাতে এক নবজাতকের মা এসি বন্ধ রাখতে বলেছিলেন। গরম বা ঠান্ডার অনুভূতির কারণে অনেক সময় রোগীর চাহিদা অনুযায়ী এসি চালু বা বন্ধ রাখা হয়।

ডা. নাহিদ ইয়াসমিন জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে দুটি নবজাতক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের এনআইসিইউতে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাদের অবস্থার উন্নতি দেখে আবার ওয়ার্ডে ফিরিয়ে দেন।

তিনি আরও বলেন, ভোর ৬টার দিকে দায়িত্বরত নার্স ওয়ার্ডে থাকা নবজাতকদের অসুস্থ অবস্থায় দেখতে পান। এ সময় নবজাতকদের মায়েরাও একই ধরনের অভিযোগ করেন। পরে দ্রুত শিশুদের এনআইসিইউতে নেওয়া হয়।

এ সময় কর্তব্যরত চিকিৎসকরা দুটি নবজাতককে মৃত অবস্থায় পান। বাকি চার নবজাতকও সংকটাপন্ন অবস্থায় ছিল। তাদের দ্রুত ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।

পড়ুন: মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর খবর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন