মৌলভীবাজারে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পবিত্র ঈদ উল আযহা উদযাপন করছেন আব্দুল মাওফিক ও তাঁর অনুসারীরা।
বুধবার (২৭ মে) সকাল ৭টায় শহরের সার্কিট হাউজ এলাকায় আহমেদ শাবিস্তা নামক বাসায় অনুষ্ঠিত হয় এই ঈদুল আজহার জামাত। এতে ইমামতি করেন এর আয়োজক আব্দুল মাওফিক চৌধুরী।
এই জামাতে বিভিন্ন এলাকা থেকে আগত পুরুষ, নারী ও শিশুসহ প্রায় একশত জন মুসল্লি অংশ নেন।
নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনা করে দোয়া হয়। পরে তারা নিজেদের মধ্যে ঈদের কোলাকুলি করে কোরবানির পশু জবাই করেন।
বিজ্ঞাপন
পড়ুন : বৃষ্টি-কাঁদা উপেক্ষা করে জমে উঠেছে মির্জাপুরের দেওহাটা গরুর হাট


