বিজ্ঞাপন

গাজার ৭০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকা ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ছে। এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সামরিক বাহিনীকে গাজার অন্তত ৭০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ দিয়েছেন। এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আবারও তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্যমতে, বৃহস্পতিবার (২৮ মে) অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় নেতানিয়াহু জানান, ইসরায়েল ধাপে ধাপে গাজায় নিজেদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত করছে। তার দাবি, বর্তমানে গাজা উপত্যকার প্রায় ৬০ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে।

নেতানিয়াহু আরও বলেন, এর আগে এই নিয়ন্ত্রণের পরিমাণ ছিল প্রায় ৫০ শতাংশ। এখন সেটি ৬০ শতাংশে পৌঁছেছে এবং তিনি সামরিক বাহিনীকে এই নিয়ন্ত্রণ ৭০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। তার এই বক্তব্যের সময় উপস্থিত সমর্থকদের একটি অংশ পুরো গাজা উপত্যকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবিতে স্লোগান দেয়।

তবে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে ইসরায়েলি সামরিক বাহিনীর দেওয়া পূর্বের মানচিত্র অনুযায়ী ভিন্ন তথ্য পাওয়া যায়। সেই মানচিত্রের সূত্র ধরে জানা যায়, গত এপ্রিলের শেষ দিকেই গাজার প্রায় ৬৪ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে ছিল।

বিশ্লেষকদের মতে, নতুন করে আরও এলাকা দখল করা হলে গাজার প্রায় ২০ লাখ ফিলিস্তিনি অত্যন্ত ছোট ও ক্ষতিগ্রস্ত একটি এলাকায় সীমাবদ্ধ হয়ে পড়তে পারেন। এর ফলে অঞ্চলটিতে চলমান মানবিক সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

পড়ুন: ইসরায়েলের ৪ সংস্থার ওপর নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন