বিজ্ঞাপন

হরমুজে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আবারও তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এরই মধ্যে দেশটির বুশেহরে মার্কিনিদের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান।

বিজ্ঞাপন

আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মে) রাতে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি মাটিতে নামিয়ে আনে ইরানের সামরিক বাহিনী। বুশেহর ইরানের একটি উপকূলীয় অঞ্চল, যেখানে এর আগেও মার্কিন ড্রোন ধ্বংস করার ঘটনা ঘটেছিল।

বুশেহরের জাম কাউন্টির গভর্নর মাসুদ তাঙ্গেসতানি তাসনিম নিউজকে বলেন, “আজ রাতে যে ঘটনাটি ঘটেছে, তা শত্রুদের একটি আকাশযান ধ্বংস করার সাথে সম্পর্কিত ছিল। তবে শহর এখন সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থিতিতে আছে।”

এর আগে ইরানের দক্ষিণাঞ্চলীয় অঞ্চল থেকে মিসাইল ছুড়েছিল দেশটির সামরিক বাহিনী। তাসনিম নিউজ সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছিল, নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে টার্গেট করেই এই মিসাইলগুলো ছোড়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালি থেকে এখনো গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। তবে হরমুজে চলাচলকারী জাহাজগুলোকে সতর্কবার্তা দিতেই এসব গুলি ছোড়া হয়েছে বলে উল্লেখ করেছে তারা।

সূত্র: তাসনিম নিউজ

পড়ুন: ত্যাগের মহিমায় সারাদেশে ঈদুল আজহা উদযাপিত

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন