রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের গাফিলতি ও নবজাতক ওয়ার্ডটিতে অনিয়ম পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ শুক্রবার এ তথ্য জানা যায়।
আগামীকাল শনিবার (৩০ মে) এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। শুক্রবার (২৯ মে) এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ।
ডা. জাহিদ রায়হান বলেন, তদন্তে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডের অবকাঠামোগত ত্রুটিসহ নানা অনিয়ম ধরা পড়েছে। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় করা সরকারের উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদন আগামীকাল জমা দেওয়া হবে।
এর আগে, এই ঘটনায় ঢাকার রমনা থানায় মামলা হয়। মামলায় অবহেলাজনিত কারণে শিশু মৃত্যুর অভিযোগ আনা হয়। নিহত এক নবজাতকের স্বজন বুধবার রাতে বাদী হয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলাটি করেন।
পড়ুন: ত্যাগের মহিমায় সারাদেশে ঈদুল আজহা উদযাপিত
আর/


