বিজ্ঞাপন

ফুল – জমজমের পানি দিয়ে ফিরতি হজযাত্রীদের বরণ করল বিমান

পবিত্র হজ পালন শেষে দেশে ফেরা প্রথম হজযাত্রীদের ফুল ও পবিত্র জমজমের পানি দিয়ে আন্তরিক অভ্যর্থনা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিজ্ঞাপন

৩০ মে ২০২৬ সকাল ১০টা ৩৫ মিনিটে জেদ্দা থেকে ছেড়ে আসা বিমানের প্রথম ফিরতি ফ্লাইট বিজি-৩৬ হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ ফ্লাইটের হজযাত্রীদের বিমানবন্দরে ফুল ও জমজমের পানি দিয়ে বরণ করে নেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ।

এ সময় বিমানের উপব্যবস্থাপনা পরিচালক ও ডিসিইও সৈয়দ মইন উদ্দিন আহমেদ, পরিচালক গ্রাহক সেবা ভারপ্রাপ্ত মহিউদ্দিন আহমেদ, শাহজাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদসহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একইসঙ্গে সৌদি এয়ারলাইন্সের হজযাত্রীদেরও ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বিমান জানায়, চলতি বছরের প্রি-হজ কার্যক্রমে ৯৮টি ফ্লাইট পরিচালনার মাধ্যমে ৩৮ হাজার ৬৭৯ জন হজযাত্রীকে সৌদি আরবে পরিবহন করেছে সংস্থাটি। ৩০ মে থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত পোস্ট-হজ কার্যক্রমে ১০৬টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে প্রায় ৩৯ হাজার ৬৫০ জন হজযাত্রীকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

নিরাপদ, সময়নিষ্ঠ ও মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে পেশাদারিত্ব ও সেবার অঙ্গীকার অব্যাহত রেখেছে বিমান।

সর্বশেষ ফ্লাইট তথ্যের জন্য হজযাত্রীদের বিমানের কল সেন্টার ১৩৬৩৬, সংশ্লিষ্ট হজ এজেন্সি অথবা বিমানের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণের অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

পড়ুন- আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু : তদন্ত কমিটিকে আরও তিন দিন সময় দেয়া হয়েছে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন