ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৪৩ শিশুর মৃত্যু হয়েছে। দিন দিন মৃত্যুর সংখ্যা বাড়ছে। অভিভাবকরা উদ্বিগ্ন।
শনিবার (৩০ মে) সকাল সোয়া ৯ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি: হয়েছে ৩৮ শিশু, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ১১৬ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে মোট চিকিৎসা নিয়েছে ১ হাজান ৭০৮ শিশু, ছুটি নিয়েছে ১ হাজার ৫৪৯ শিশু, এই সময়ে মোট মৃত্যু হয়েছে ৪৩ শিশুর।
মৃত দুই শিশুর মাঝে ৪ মাস বয়সি ছেলে শিশু রয়েছে। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার গাবতলী বাজার এলাকায়। ওই শিশু গত ২২ মে হাসপাতালে ভর্তি হয়। পরে চিকিৎসাধীন অবস্থায়২৯ মে সকাল ৭ টায় মারা যায়।
অপর মৃত মিশুটিও ৩ মাস ১৫ দিন বয়সি ছেলে শিশু। তার বাড়ি ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকায়। ওই শিশু গত ২৫ মে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৯ মে সকাল সাড়ে ১১ টার দিকে মারা যায়।
হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ও সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, হাম ছোঁয়াচে হওয়ায় আক্রান্তের সংখ্যা সহজেই কমছে না। তবে শিশুদের শরীরে হামের টিকা কাজ শুরু করায় রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। ধীরে ধীরে আক্রান্তের সংখ্যাও কমে আসবে।


