বিজ্ঞাপন

ঝিনাইদহে এনসিপি নেতাকর্মীদের নামে ছাত্রদলের মামলা

ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দিন পাটওয়ারীর উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দায়েরকৃত মামলায় ছাত্রশক্তি নেতা অয়ন রহমান খান এবং বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের জেলা কমিটির সদস্য মেহেদী হাসান আশিকের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসুুচি পালিত হয়েছে। আজ সকাল সাড়ে ১০ টার দিকে শহরের পায়রাচত্তরে এনসিপি জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

বিজ্ঞাপন

সেসময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচীব তারেক রেজা সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মানববন্ধনে অংশগ্রহনকারীরা এই দুই জনের মুক্তির দাবি সম্বলিত প্লাকার্ড বহন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের নেতাকর্মীদের উপর হামলা হল আবার উল্টো হামলাকারীরা আমাদের নামে মামলা দিল। আর পুলিশ তাদের মামলায় অন্যায় ভাবে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করে আদালতে পাঠাচ্ছে। এখন মনে হচ্ছে ২৪ এর সেই স্বৈরাচারী শাসন ব্যবস্থা আবার ফিরে আসছে। আমরা বলতে চাই অবিলম্বে মিথ্যা মামলায় গ্রেপ্তার অয়ন এবং আশিককে মুক্তি দিতে হবে। না হলে আবারো নব্য স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।

পড়ুন- সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন