বিজ্ঞাপন

ঈদের তৃতীয় দিন: রোদ-গরমেও বিনোদনকেন্দ্রে উপচেপড়া ভিড়

সূর্যের তীব্র আলোকরশ্মি আর গুমোট গরমে জনজীবন যখন হাঁসফাঁস তখন রাজধানীর বিনোদনকেন্দ্রগুলো মুখরিত বিভিন্ন বয়সী মানুষের পদচারণায়।

শনিবার (৩০ মে) বিকেলের পর রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত নভোথিয়েটার, সামরিক যাদুঘর ও জিয়া উদ্যান ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এদিকে, দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপনের তৃতীয় দিন আজ। ঈদ উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সরকারি ছুটিতে অনেকটাই ফাঁকা হয়ে গেছে ঢাকা নগরী। ফলে নেই চিরচেনা যানজট আর ব্যস্ত নগরের কোলাহল। আর এই সুযোগকে কাজে লাগিয়েই বিনোদনপ্রেমীরা ভিড় জমাচ্ছেন বিনোদন কেন্দ্রে।

সরেজমিনে দেখা গেছে, নভোথিয়েটার ও সামরিক যাদুঘরের সামনে দলে দলে মানুষের আনাগোনা। কেউ কেউ টিকিট কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহে ব্যস্ত। কেউ আবার বসে টিকিটের অপেক্ষা করছেন। অনেককেই টিকিট কেটে ভেতরে ঢুকে ঘোরাঘুরি করতে দেখা গেছে।

এদিকে জিয়া উদ্যান এলাকায়ও দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উদ্যান এলাকায় দর্শনার্থীদের অবাধ চলাচল লক্ষ্য করা গেছে।

গত বৃহস্পতিবার (২৮ মে) সারাদেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে রাজধানী ছেড়েছেন লাখো মানুষ।

বিজ্ঞাপন

পড়ুন : ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন