বিজ্ঞাপন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উত্তম আদর্শ দেশপ্রেম ও গণতন্ত্রের প্রতীক : তথ্য প্রতিমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তম আদর্শ, দেশপ্রেম, নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতীক। তিনি গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং উন্নয়নের পথে জাতিকে অনুপ্রাণিত করেছেন। তাঁর অভাবনীয় অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শনিবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

নান্দাইল উপজেলা, পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল নান্দাইল নতুন বাজার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তেমনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নের ভিত্তি শক্তিশালী করতেও অসামান্য অবদান রেখেছেন। তাঁর কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। জিয়াউর রহমানের আত্মত্যাগ ও দেশগঠনের দর্শন ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

এসময় আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির,সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির প্রমুখ।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা, পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

পড়ুন : কালীগঞ্জে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন