বিজ্ঞাপন

ফুলবাড়ীয়ায় ঐক্যবদ্ধ জনতার সদস্য সম্মেলন, কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ঐক্যবদ্ধ জনতার উদ্যোগে সদস্য সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঈদুল আযহার তৃতীয় দিনে ফুলবাড়ীয়া কে.আই. সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ঐক্যবদ্ধ জনতার আহ্বায়ক মোঃ জাকির হোসেন মঞ্জু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব রবিউল ইসলাম এবং সদস্য মোঃ মোফাজ্জল হোসেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ঐক্যবদ্ধ জনতার প্রধান উপদেষ্টা অধ্যাপক জসিম উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক জিএস কবির হোসেন, কাউন্সিলর কাজী ঈমান আলী, পৌর ঐক্যবদ্ধ জনতার আহ্বায়ক মো. মোয়াজ্জেম হোসেন হুমায়ূন, ব্যাংকার কাজী মো. রফিকুল ইসলাম, সাংবাদিক মুসাল্লা সাকিব, ঐক্যবদ্ধ জনতার সদস্য মোস্তাফিজুর রহমান (বিএসসি), মোঃ রফিকুল ইসলাম, অধ্যাপক মোঃ আব্দুল মালেক, মোঃ গনি মিয়া, মোঃ ইউনুস আলী, রুবেল মিয়া, হাফেজ সলিমুল্লাহসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জসিম উদ্দিন বলেন, ঐক্যবদ্ধ জনতা একটি স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন। এ সংগঠন কোনো ধরনের মিছিল, হরতাল, অবরোধ কিংবা সংঘাতমূলক কর্মকাণ্ডে জড়াবে না। আমরা ফুলবাড়ীয়ার মানুষের কল্যাণে কাজ করতে চাই এবং এলাকার যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে উদ্যোগ গ্রহণ করবো।

অধ্যাপক জসিম আরও বলেন, ঐক্যবদ্ধ জনতাকে আমরা মানবসেবা, সামাজিক উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই। ঐতিহাসিক ‘হিলফুল ফুজুল এর আদলে মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে আমরা কাজ করবো।

বক্তারা ফুলবাড়ীয়ার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

পড়ুন- নেত্রকোনায় বাসচাপায় অটোরিকশায় থাকা মা ও দুই মেয়ে নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন