যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসাপ্রত্যাশীদের জন্য সুখবর দিল বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস। আগামী ১ জুন, ২০২৬ থেকে ঢাকা দূতাবাস সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন মাত্র দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ সম্পন্ন করবে।
রোববার (৩১ মে) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও গতিশীল ও সহজতর করার লক্ষ্যে এই নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
আগ্রহী আবেদনকারীদের বিস্তারিত তথ্য জানার জন্য দূতাবাসের ‘ডাইরেক্টরি অব ভিসা ক্যাটাগরিস’ (Directory of Visa Categories)-এ গিয়ে ‘ইমিগ্র্যান্ট ভিসা ক্যাটাগরিস’ (Immigrant Visa Categories) অংশটি যাচাই করতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, অভিবাসনপ্রত্যাশীদের দীর্ঘ অপেক্ষার ভোগান্তি কমাতে মার্কিন দূতাবাসের এই উদ্যোগ বড় ধরনের স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পড়ুন : বাংলাদেশের ৬ বীর সেনানী পাচ্ছেন জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’


