বিজ্ঞাপন

যাত্রীদের জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন দুলাল, নিহতের পরিবারের পাশে প্রশাসন

ঢাকায় যাত্রীদের জীবন বাঁচাতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত বাস হেলপার দুলালের পরিবারের পাশে দাঁড়িয়েছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ। 

তিনি নিহতের পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করেছেন।

রোববার (৩১ মে) দুপুরে উপজেলার কেজি স্কুলপাড়া দেওয়ানের খামার গ্রামে নিহত দুলালের বাড়িতে যান ইউএনও। এ সময় তিনি দুলালের বড় ভাই ও স্ত্রী মোসলিমা খাতুনের সঙ্গে কথা বলেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন।

জানা গেছে, গত শুক্রবার রাতে ভূরুঙ্গামারী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আহসান পরিবহনের একটি বাস ধলেশ্বরী টোল প্লাজার কাছে পৌঁছালে হঠাৎ ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চালক অনেক চেষ্টা করেও বাসটির নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। এ সময় শেষ চেষ্টা হিসেবে বাসের হেলপার দুলাল নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাস থেকে নেমে চাকার নিচে কাঠের গুঁড়ি ও ভারী বস্তু দিয়ে বাস থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে বাসটি থামাতে গিয়ে তিনি নিজেই চাকায় পিষ্ট হন। তবে তার আত্মত্যাগে বাসের সব যাত্রী প্রাণে রক্ষা পান।

এ বিষয়ে ইউএনও অমৃত দেবনাথ বলেন, নিজের জীবন বাজি রেখে যাত্রীদের জীবন বাঁচানোর যে সাহসিকতা দুলাল দেখিয়েছেন, তা সত্যিই বিরল ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারি সহায়তা পেতে প্রয়োজনীয় আবেদন করার পরামর্শ দেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : জয়পুরহাটে ২ বিএনপি নেতা বহিষ্কার, ৫ জনকে শোকজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন