বিজ্ঞাপন

বিসিবি নির্বাচন পর্যবেক্ষণে আসছে আইসিসির প্রতিনিধিদল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি প্রতিনিধিদল। আজ রোববার (৩১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে আইসিসির প্রতিনিধিদল বাংলাদেশে আসতে পারে। সফরকালে দলটি নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করবে এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে আইসিসি বোর্ডকে অবহিত করবে।

যদিও আইসিসির সফরসূচি কিংবা প্রতিনিধিদলের সদস্যদের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিদের এই সফরকে বিসিবির নির্বাচন ঘিরে চলমান পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত বলেই মনে করা হচ্ছে।

একই বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আইসিসি বোর্ড এবং আইসিসি বিজনেস কর্পোরেশন (আইবিসি) বোর্ডে বাংলাদেশের প্রতিনিধিদের মনোনয়ন দেওয়া হবে বিসিবির নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর।

আগামী ৭ জুন বিসিবির নির্বাচন হওয়ার কথা রয়েছে। বিসিবির বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ আলোচিত। ২০২৪ সালের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দফা বোর্ডে রদবদল হয়েছে।

বর্তমানে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি বোর্ড পরিচালনা করছে। আগামী ৭ জুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন বোর্ড গঠিত হবে।

আইসিসির সংবিধান অনুযায়ী, সদস্য দেশের ক্রিকেট বোর্ড পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও স্বাধীনতা নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। এ কারণে কোনো দেশের ক্রিকেট প্রশাসনে বড় ধরনের পরিবর্তন বা নির্বাচন হলে আইসিসি পরিস্থিতির ওপর নজর রাখে।

জানা গেছে, আইসিসির প্রতিনিধিদলের এই সফর বিসিবির নির্বাচন প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের বিষয়গুলো মূল্যায়নে সহায়ক হতে হবে। প্রতিনিধিদলের পর্যবেক্ষণ ও মতামত পরবর্তীতে আইসিসি বোর্ডের আলোচনাতেও গুরুত্ব পেতে পারে।

এ দিকে ৭ জুন নির্বাচন শেষ হওয়ার পরই আইসিসি বোর্ড ও আইসিসি বিজনেস কর্পোরেশন বোর্ডে বাংলাদেশের নতুন প্রতিনিধিদের মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বিসিবি।

বিজ্ঞাপন

পড়ুন : স্কটল্যান্ডের কাছে জ্যোতিদের ৮ উইকেটের হার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন