উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে ভারতের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। তবে আগের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জেতায় ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে জায়গা পেতে সমস্যা হয়নি পিটার বাটলারের শিষ্যদের।
‘বি’ গ্রুপে একটি জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়েছে বাংলার বাঘিনীরা। সেমিফাইনালে তাদের সামনে ‘এ’ গ্রুপের রানার্স আপ নেপাল।
দিনের অন্য ম্যাচে এ মাঠে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে, গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে উঠেছে গত তিন আসরের রানার্সআপ নেপাল। ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে সেরা চারে গেছে ভুটান। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী মঙ্গলবার ভারত খেলবে ভুটানের সাথে। বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের।
প্রসঙ্গত, মালদ্বীপের বিপক্ষে ৪-২ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। অন্যদিকে, ভারত তাদের যাত্রা শুরু করে মালদ্বীপকে ১১-০ গোলে উড়িয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে তাই ভারতের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না মারিয়া-আনিকাদের। তবে সেই সমীকরণ মেলাতে পারলেন না তারা।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

