বিজ্ঞাপন

দুর্নীতির অভিযোগে ডিএসসিসির ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

টেন্ডার বাণিজ্য, দোকান বরাদ্দ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ডিএসসিসির ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেলকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১ জুন) তাকে বরখাস্ত করা হয়।

জানা যায়, আগে মেয়র ফজলে নুর তাপসের ঘনিষ্ঠ কর্মকর্তা হিসেবে গোলাম কিবরিয়া রুবেল দায়িত্ব পালন করেছেন। তাপসের সময় থেকেই তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ও দফতরের দায়িত্ব পেয়েছিলেন বলে দাবি করা হয়।

রুবেলের বিরুদ্ধে সম্পদ বৃদ্ধির অভিযোগও উঠেছে। তার নামে রাজধানীতে একাধিক ফ্ল্যাট, বাড়ি এবং কক্সবাজারে একটি হোটেল রয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।

দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তাদের কেউ কেউ দাবি করেন, রুবেল করপোরেশনের প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ প্রভাব রাখছিল। তবে এসব অভিযোগ সম্পর্কে গোলাম কিবরিয়া রুবেল বা সিটি করপোরেশনের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পড়ুন : সুপ্রিম কোর্টের টয়লেটে মিলল হাইকোর্ট কর্মচারীর মরদেহ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন