বিজ্ঞাপন

গজারী বাগানের পুকুরে ৬ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযানের ৫ মিনিটেই মিলল মরদেহ

গাজীপুরের কাশিমপুরের পূর্ব ভবানীপুর এলাকার গজারী বাগানের একটি পুকুরে পড়ে জুবায়ের (৬) নামে এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার রাতে ডুবুরি দলের উদ্ধার অভিযানের মাত্র ৫ মিনিটের মধ্যেই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জুবায়ের কাশিমপুর থানার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব ভবানীপুর এলাকার অস্থায়ী বাসিন্দা আবুল কালাম আজাদের ছেলে।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, সোমবার (১ জুন) বিকেলে বাড়ির পাশের এলাকায় খেলাধুলার সময় হঠাৎ নিখোঁজ হয়ে যায় জুবায়ের। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ধারণা করেন, সে পাশের গজারী বাগানের পুকুরে পড়ে যেতে পারে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুকুরপাড়ে ভিড় করেন এবং নিজেদের উদ্যোগে অনুসন্ধান শুরু করেন।

পরিবারের সদস্যরা জানান, শিশুটি নিখোঁজ হওয়ার পরপরই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং পরে কয়েকঘন্টা পর ডুবুরি দল উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।

রাতে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে পানিতে নেমে অনুসন্ধান শুরু করে। উদ্ধার অভিযান শুরুর মাত্র ৫ মিনিটের মধ্যেই ডুবুরিরা শিশুটিকে শনাক্ত করেন। পরে রাত ৯টা ৪০ মিনিটে উদ্ধার কাজ সম্পন্ন করা হয়। উদ্ধারকৃত জুবায়েরকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ঘটনার পর নিহত শিশুর স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে পরিবারটি ভেঙে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোক নেমে এসেছে। স্থানীয়রা পুকুর ও জলাশয়ের পাশে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : গজারী বাগানের পুকুরে পড়ে ৬ বছরের শিশু নিখোঁজ, ৩ ঘণ্টা পরও পৌঁছায়নি ডুবুরি দল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন