বিজ্ঞাপন

দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ মঙ্গলবার (০২ জুন) সকালে রাজধানীর গুলশান, বনানী ও হাতিরঝিল লেক পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, আসন্ন বাজেটে নির্বাচন নিয়ে বরাদ্দ আসার পর জুলাই-আগস্ট থেকে কোন নির্বাচন কবে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, লেকগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ওয়াসা কাজ করছে। হাতিরঝিল লেক পরিষ্কারেও কাজ চলছে, তবে সময় লাগবে। কারণ স্যুয়ারেজ লাইন রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের পরের দিন নিজে ঢাকায় ঘুরেছেন। কোথায় কী অবস্থা, তিনি তা দেখেছেন। তিনি নির্দেশ দিয়েছেন, যেখানে কাজের গাফিলতি দেখা যাবে সেখানে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এরইমধ্যে দায়িত্ব অবহেলায় দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলীসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

পড়ুন: আদালতে আনা-নেয়ার সময় সোহেল রানার কথা বলায় নিষেধাজ্ঞা, পুলিশকে নির্দেশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন