বিজ্ঞাপন

পারাবত এক্সপ্রেসে পাওয়া ট্রলি ব্যাগ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর

ঢাকা-সিলেট রুটে চলাচলকারী আন্তঃনগর ৭০৯ নম্বর পারাবত এক্সপ্রেস ট্রেনে একটি টলি ব্যাগ উদ্ধার হওয়ার পর সেটি দায়িত্বশীলতার সঙ্গে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন


জানা যায়, ট্রেনে ভ্রমণরত এক যাত্রী পরিত্যক্ত অবস্থায় টলি ব্যাগটি দেখতে পান। পরে তিনি ব্যাগটির প্রকৃত মালিককে খুঁজে না পেয়ে রেলওয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশনে পৌঁছালে উদ্ধারকৃত ব্যাগটি স্টেশন মাস্টারের প্রতিনিধি ফয়েজম্যান মোহাম্মদ দিপুর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।


এ সময় ৭০৯ পারাবত এক্সপ্রেস ট্রেনের পরিচালক জনাব রেজাউল করিম এবং স্টুয়ার্ট ম্যানেজার মোহাম্মদ মঈন উদ্দিন উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে উদ্ধারকারী যাত্রী ব্যাগটি রেলওয়ে কর্তৃপক্ষের কাছে জমা দেন।


রেলওয়ে সূত্র জানায়, যাত্রীদের হারানো মালামাল নিরাপদে সংরক্ষণ এবং প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে উদ্ধার হওয়া ব্যাগটি যথাযথভাবে সংরক্ষণ করা হয়েছে। ব্যাগটির মালিক প্রয়োজনীয় পরিচয় ও প্রমাণাদি উপস্থাপন করে ভৈরব রেলওয়ে স্টেশনে যোগাযোগ করলে নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই শেষে তার কাছে ব্যাগটি বুঝিয়ে দেওয়া হবে।


রেলওয়ে কর্মকর্তারা বলেন, ট্রেনে ভ্রমণের সময় যাত্রীদের নিজ নিজ মালামালের প্রতি সতর্ক থাকা প্রয়োজন। একই সঙ্গে কোনো হারানো বা সন্দেহজনক বস্তু দেখতে পেলে তাৎক্ষণিকভাবে রেলওয়ে কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান তারা।


সততা ও দায়িত্ববোধের পরিচয় দিয়ে উদ্ধারকৃত টলি ব্যাগটি কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ায় সংশ্লিষ্ট যাত্রীর প্রশংসা করেছেন উপস্থিত যাত্রী ও রেলওয়ে কর্মকর্তারা। তাদের মতে, এমন মানবিক ও দায়িত্বশীল আচরণ হারানো মালামাল প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পড়ুন- দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন