চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২ জুন) সকাল ৮টার দিকে শাহ আমানত সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দায়িত্বরত পুলিশ সদস্য এসআই মাহিন সরওয়ার বাংলানিউজকে জানান, একটি পণ্যবাহী পিকআপ ভ্যান পাশ দিয়ে চলন্ত একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের ওপর উঠে যায়। এ সময় গাড়িতে থাকা চারজনের মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হন এবং অপর তিনজন গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
পড়ুন- আদালতে আনা-নেয়ার সময় সোহেল রানার কথা বলায় নিষেধাজ্ঞা, পুলিশকে নির্দেশ


