বিজ্ঞাপন

জুলাই সনদ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে কুড়িগ্রামে জেলা বিএনপির লিফলেট বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি।

বিজ্ঞাপন

বুধবার (২ জুন) দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে প্রচার কার্যক্রম শুরু হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের মাঝে জুলাই সনদের পক্ষে লিফলেট বিতরণ করেন দলটির নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল,যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক মো. হাসিবুর রহমান হাসিব, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মাহবুবুর রহমান, সদস্য সচিব মো. আবু হানিফ বিপ্লব, সদস্য আজিজুল ইসলাম, আশরাফুল হক রুবেল, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. পারভেজ হোসেন তারা, সাধারণ সম্পাদক মো. নাদিম আহমেদ,জেলা ছাত্রদলের সভাপতি মো. বিপুল আহমেদ, সাধারণ সম্পাদক মো. সোহেল রানাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণকালে জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, জুলাই সনদকে ঘিরে একটি মহল বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে জনগণকে সচেতন করতে এবং সনদের মূল উদ্দেশ্য ও রূপরেখা তুলে ধরতেই এ কর্মসূচি পালন করা হচ্ছে।

এছাড়া অনান্য নেতৃবৃন্দ সাধারণ মানুষের হাতে বিএনপির স্বাক্ষরিত লিফলেট তুলে দিয়ে জুলাই সনদের বিভিন্ন দিক ব্যাখ্যা করেন এবং এ বিষয়ে জনমত ও পরামর্শ গ্রহণ করেন।জনগণের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতেই জুলাই সনদকে আরও সমৃদ্ধ ও কার্যকর করা হবে জানান নেতারা।

কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

পড়ুন- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় লোমহর্ষক বর্ণনা দিলেন বাবা-মা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন