বিজ্ঞাপন

দেশের উন্নয়ন ও গণতন্ত্রে মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য : এনাম এমপি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম এমপি বলেছেন, দেশের উন্নয়ন, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য। তাদের অবদান কখনোই অস্বীকার করার সুযোগ নেই।

মঙ্গলবার (২ জুন) বিকেলে পটিয়া উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তাঁর আদর্শ আজও দেশপ্রেমিক জনগণকে অনুপ্রাণিত করে। শহীদ জিয়ার আদর্শ ছিল আত্মনির্ভরশীল, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা।
এনাম এমপি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কারণ দেশের স্বাধীনতার ইতিহাস, জাতীয় চেতনা ও সার্বভৌমত্বের সঙ্গে মুক্তিযোদ্ধারা অবিচ্ছেদ্যভাবে জড়িত। যারা দেশের জন্য জীবন বাজি রেখেছেন, তাদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করেই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

বীর মুক্তিযোদ্ধা আ জ ম সাদেকের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য দেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বৃহত্তর চট্টগ্রামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বৃহত্তর চট্টগ্রামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজল বারীক ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, গোলাম কিবরিয়া ও আবুল ফয়েজ।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও গণতান্ত্রিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মান, অধিকার ও অবদান যথাযথভাবে মূল্যায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পড়ুন : সবুজ বাংলাদেশ গড়তে বিশ্বনাথে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন