বিজ্ঞাপন

মেহেরপুরে বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি ও হুমকির চিরকুট উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লস্কর আলীর বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজলের বোতল ও একটি চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে বাড়ির প্রাচীরের ওপর এসব দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তিনি ও তার পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, বলিয়ারপুর গ্রামের মৃত এজেল শেখের ছেলে লস্কর আলী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুনের সমর্থক হিসেবে পরিচিত।


অভিযোগ রয়েছে, দলীয় কোন্দলের জেরে দুর্বৃত্তরা বাড়ির সামনে ইটের দেয়ালের ওপর একটি হালকা নীল রঙের পলিথিনে মোড়ানো কাফনের কাপড়, আগরবাতির প্যাকেট, গোলাপজলের বোতল এবং একটি চিরকুট রেখে যায়। চিরকুটে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।


ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

পড়ুন- দেশের ৪৯২ উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন