বিজ্ঞাপন

বিল পুল্টিকে জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের (ডিএনআই) ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে বিল পুল্টিকে নিয়োগ দেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বিল পুল্টি বর্তমানে যুক্তরাষ্ট্রের আবাসন খাতের নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির প্রধান।

গোয়েন্দা কার্যক্রমে তার কোনো অভিজ্ঞতা না থাকলেও ট্রাম্প তাকে দেশের ১৮টি গোয়েন্দা সংস্থার কার্যক্রম তদারকির শীর্ষ পদে মনোনীত করেছেন। জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কার্যক্রম সমন্বয় ও তদারকির দায়িত্ব পালন করেন।

গোয়েন্দা প্রধানের পদে বিল পুল্টিকে বেছে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার ঘনিষ্ঠ ও বিশ্বস্ত রাজনৈতিক মিত্রের ওপর আস্থা রেখেছেন।

পুল্টি এর আগে তৎকালীন ফেডারেল রিজার্ভ প্রধান জেরোম এইচ. পাওয়েলকে পদ থেকে সরানোর পক্ষে জোরালো অবস্থান নিয়েছিলেন। এছাড়া তিনি ট্রাম্পের ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে আবাসন ঋণ (মর্টগেজ) জালিয়াতির অভিযোগও তুলেছিলেন।

গত মাসে গোয়েন্দা প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তুলসী গ্যাবার্ড। তিনি জানান, তার স্বামীর বিরল ধরনের হাড়ের ক্যানসার ধরা পড়ায় পরিবারের দেখাশোনার জন্য তিনি প্রশাসন ছেড়ে যাচ্ছেন। গ্যাবার্ড তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, তিনি ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করতে চান। তুলসীর জায়গায় আসছেন বিল পুল্টি।

গত মঙ্গলবার (২ জুন) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, বিল পুল্টির যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আর্থিক বিষয় পরিচালনার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তিনি বর্তমানে বাজারের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা এবং ফ্যানি মে ও ফ্রেডি ম্যাকের ১০ ট্রিলিয়ন ডলারের বেশি সম্পদ তদারকির দায়িত্ব পালন করছেন।

ট্রাম্প আরও জানান, নতুন দায়িত্বের পাশাপাশি পুল্টি ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সি (এফএইচএফএ)-এর পরিচালক এবং ফ্যানি মে ও ফ্রেডি ম্যাকের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন। এই দুটি সরকারি সমর্থিত সংস্থা বাড়ি কেনা এবং আবাসন ঋণ (মর্টগেজ) ব্যবস্থাকে সহায়তা করে।

বিজ্ঞাপন

পড়ুন : বাংলাদেশসহ ৬০ দেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন