বিজ্ঞাপন

জামালপুরে বিষাক্ত সাপের কামড়ে শিশুর মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে হুমায়রা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুুরে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের নাদাগাড়ী এলাকায় এঘটনা ঘটে।

বিজ্ঞাপন


শিশু হুমায়রা নাদাগাড়ী গ্রামের স্বপন মিয়ার মেয়ে।


স্থানীয় ইউপি সদস্য ওয়াসিম উদ্দিন জানান, দুপুরে ঘরে বিছানার উপর বসে মোবাইলে ভিডিও দেখছিল শিশু হুমায়রা। তার বাবা-মা দুজনেই বাইরে কাজ করতেছিল।
এসময় বিষধর একটি সাপ ছোবল দিলে শিশু হুমায়রা চিৎকার দেয়। চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে গেলে তাকে বড় একটি সাপে কামড় দিয়েছে বলে জানায়।
পরে পরিবারের লোকজন উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারগঞ্জ উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রায়হান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মৃত্যু হয়েছে। পরে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।

পড়ুন- দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২১

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন