বক্সিং রিংয়ে নেমেই প্রথম রাউন্ডে নকআউট জয়, মেহেরপুরের হোসাইন কবিরের

জাতীয় বক্সিং প্রতিযোগিতায় অভিষেক ম্যাচেই বাজিমাত করেছেন মেহেরপুরের তরুণ মার্শাল আর্ট ও এমএমএ অ্যাথলেট হোসাইন কবির। প্রতিপক্ষকে প্রথম রাউন্ডেই নকআউট করে জয় তুলে নিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) AF Boxing Promotion আয়োজিত JB Boxing Championship-এর ১১তম আসরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে হোসাইন কবিরের প্রতিপক্ষ ছিলেন লালমনিরহাটের বক্সার চয়ন রায়। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক কৌশলে লড়াই করেন হোসাইন। একপর্যায়ে প্রথম রাউন্ডেই প্রতিপক্ষকে নকআউট করে জয় নিশ্চিত করেন তিনি।

দীর্ঘদিন ধরে এমএমএ ও মার্শাল আর্টের সঙ্গে যুক্ত হোসাইন কবিরের বক্সিং রিংয়ে এটিই ছিল প্রথম প্রতিযোগিতামূলক লড়াই। নতুন এই ডিসিপ্লিনে অভিষেকেই নকআউট জয় তাঁর ক্রীড়া জীবনে যোগ করেছে নতুন মাত্রা।

এ জয়ের পেছনে Team Habib’s MMA Academy ও Team JB-এর সহযোগিতা ও অনুপ্রেরণার কথা উল্লেখ করেছেন হোসাইন। পাশাপাশি রায়ান বানি, মঞ্জুর আলম ও হাবিব পারভেজের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

হোসাইন কবির জানান, প্রথম ম্যাচেই এমন জয় তাঁকে আরও আত্মবিশ্বাসী করেছে। ভবিষ্যতে বক্সিংয়ে নিয়মিত অংশগ্রহণের পাশাপাশি আরও ভালো ফলাফল অর্জন করতে চান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪টি ককটেল সদৃশ বস্তু, যা জানা গেলো

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন