বিজ্ঞাপন

সৈয়দপুরে আগুনে ঝলসানো বৃদ্ধ উদ্ধার, নাশকতার অভিযোগ

নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের কাছাড়ীপাড়া এলাকায় জমিতে গাছের ঝরা পাতা কুড়ানোকে কেন্দ্র করে বিরোধের জেরে আফাজ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বুধবার (৩ জুন) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর ছেলে আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, জমিতে গাছের ঝরা পাতা কুড়ানো নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে গভীর রাতে দুর্বৃত্তরা আফাজ উদ্দিনের ঘরে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ করা হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা আফাজ উদ্দিন মারাত্মকভাবে দগ্ধ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং দগ্ধ বৃদ্ধকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জুয়েল চৌধুরী বলেন, এই ঘটনায় নুর হোসেন পরিবার কোনভাবেই জড়িত নন বলে বিশ্বাস করি। ঘটনাটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এই অপরাধের চরম শাস্তি হওয়া উচিত। এজন্য নিরপেক্ষ থেকে সার্বিক সহযোগিতা দিয়ে প্রশাসনকে সঠিক তথ্য উদঘাটনের আহবান জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : মেহেরপুরের বামন্দীতে গণপিটুনীতে মৃত্যু: পুলিশের দায়িত্ব অবহেলার অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন