বিজ্ঞাপন

শরীয়তপুরে গভীর রাতে আর্জেন্টিনাপন্থি তরুণীর ফ্ল্যাটে ব্রাজিলপন্থি যুবক আটক

শরীয়তপুরের আংগারিয়া এলাকায় আর্জেন্টিনা সমর্থক এক মেয়ে বন্ধুর বাসায় দেখা করতে গিয়ে স্থানীয়দের কাছে আটক হন রুহুল আমিন নামে এক ব্রাজিল সমর্থক। পরে তাকে বিয়ের শর্তে পুলিশের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

তাদের আটক হওয়ার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে কাণ্ড দেখে এলাকাজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। 

বুধবার (৩ জুন) বিকেলে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (২ জুন) রাতে ঘুরাঘুরি শেষে আংগারিয়া বাঁগচী বাজার এলাকায় ওই মেয়ে বান্ধবীর বাসায় যান রুহুল। বিষয়টি টের পেলে স্থানীয়রা তাদের দুজনকে আটক করেন। পরে তাদের সম্পর্কের কথা জিজ্ঞেস করা হলে রুহুল আমিন নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা জানালেও ওই মেয়ে দাবি করেন তাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। একপর্যায়ে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ সেখানে উপস্থিত হয়। পরে বিয়ের শর্তে ওই দুজনকে পুলিশের হাতে তুলে দেন বাড়ির মালিক ও স্থানীয়রা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রুহুল আমিন নামে ওই ব্যক্তি সদর উপজেলার আঁটিপাড়া এলাকার একজন গার্মেন্টস ব্যবসায়ী। এ ছাড়াও তিনি বিবাহিত এবং এক সন্তানের বাবা। পাশাপাশি তিনি ব্রাজিল সমর্থক। তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ব্রাজিল দলের পক্ষ নিয়ে পোস্ট করে থাকেন। অপরদিকে আঁখি আক্তার আর্জেন্টিনার সমর্থক। 

এদিকে ফুটবল উন্মাদনার মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকের এমন ঘটনায় এলাকাজুড়ে আলোচনা শুরু হয়েছে।

এ ব্যাপারে ওসি বলেন, ঘোরাঘুরি শেষে অবৈধ এবং অনৈতিক সম্পর্কের অভিযোগে এলাকাবাসী ওই দুজনকে একটি বাসায় আটক করেন। পরে আমরা খবর পেয়ে তাদের থানায় নিয়ে আসি। তাদের দুজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : দামুড়হুদায় মোবাইল কোর্টে মাদক মামলায় দু’জনের কারাদণ্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন