বিজ্ঞাপন

আখাউড়ায় প্রখর গরমে পথচলতি মানুষের তৃষ্ণা মেটাতে বিএনপির উদ্যোগ

দুপুরের প্রখর রোদে যখন জনজীবন প্রায় বিপর্যস্ত, তখন পথচলতি শ্রমজীবী ও কর্মজীবী মানুষের হাতে এক গ্লাস শরবত ও বিশুদ্ধ পানি তুলে দিলেন বিএনপির নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এ মানবিক উদ্যোগে স্বস্তি পেয়েছেন রিকশাচালক, দিনমজুর, শ্রমিক ও সাধারণ পথচারীরা।
বৃহস্পতিবার দুপুরে আখাউড়া পৌর শহরের সড়কবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলা বিএনপির সদস্য ও ব্যবসায়ী আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার নির্দেশনায় দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়।
কর্মসূচিতে অংশ নিয়ে নেতাকর্মীরা পথচারীদের মাঝে শরবত ও বিশুদ্ধ পানি বিতরণ করেন। তীব্র গরমে ক্লান্ত মানুষের কাছে এই আয়োজন তাৎক্ষণিক স্বস্তি এনে দেয়।
উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিম উদ্দিন রাজু, উপজেলা যুবদলের সদস্যসচিব মহসিন ভূঁইয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রামিন খান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীন খান, মনিরুল ইসলাম প্রকাশ , সবুজ মোল্লা, ইয়াছিন সরকার, ইব্রাহীম ও শরীফ আহমেদসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকদের ভাষ্য, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তাঁরা। চলমান তাপপ্রবাহে মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শরবত ও পানি গ্রহণকারী কয়েকজন পথচারী বলেন, প্রচণ্ড গরমে এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে। দীর্ঘ সময় রোদে চলাফেরার পর এক গ্লাস শরবত ও বিশুদ্ধ পানি তাঁদের স্বস্তি দিয়েছে।
জেলা ছাত্রদলের সাবেক নেতা ইয়াছিন সরকার বলেন, আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার উদ্যোগে এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এসব কর্মকাণ্ড সাধারণ মানুষের পাশাপাশি দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরও উৎসাহিত করছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ সামাজিক সহমর্মিতা ও সম্প্রীতি বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে। প্রখর গরমে সাধারণ মানুষের জন্য আয়োজিত এই কর্মসূচিও সেই বার্তাই তুলে ধরেছে।

বিজ্ঞাপন

পড়ুন:ডিএসসিসির ৬৩টি ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, ২৭টি চরম ঝুঁকিপূর্ণ

দেখুন:ছোঁয়ার ম্যাডেস্ট ফ্যান কী করেছে ছোঁয়ার জন্য? | তারায় তারায় | তাবাসসুম ছোঁয়া

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন